এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দেশজুড়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-হয়রানি বন্ধ এবং সদস্যদের পেশাগত মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা, শারীরিক হামলা ও নানামুখী পেশাগত হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ও ‘দ্য ডেইলি অবজারভার’-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, "একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।" সাংবাদিকদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে সাজানো মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধের জোর দাবি জানান তারা।
এছাড়া সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পাশাপাশি সাংবাদিকদের আপৎকালীন সহায়তা প্রদানসহ সার্বিক কল্যাণ নিশ্চিতে বেশ কিছু যুগোপযোগী ও কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।