এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চাকলাদার ডাঙ্গী যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর ডিখান ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় দুলাল মাতুব্বার ডাঙ্গী ও মুন্সী গ্রাম একাদশ।
খেলাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে ফুটবলপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। টানটান উত্তেজনায় নির্ধারিত ৬০ মিনিটের খেলা শেষ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে মুন্সী গ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুলাল মাতুব্বার ডাঙ্গী একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম হাওলাদার, মো. জাহিদ তফসিলদার, মো. শাজাহান মোল্লা, মো. সবুজ চাকলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিপুলসংখ্যক দর্শক।
খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী চাকলাদার ডাঙ্গী যুব সমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬
ডিসেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।