এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলা বাগানের মধ্যে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হিরা মনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুজতেছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হবে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী চুন্নু পলাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।