এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ এখন সরগরম। একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মো. মন্জুরুল ইসলাম (খেজুর গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল জলিল (হাতপাখা), জাতীয় পার্টির মো. তছলিম উদ্দিন (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপির মো. মখদুম আজম আশরাফী (বাইসাইকেল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের জেবেল রহমান গানি (গাভী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. রফিকুল ইসলাম (কাঁচি) এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ-এর মো. সিরাজুল ইসলাম (টেলিভিশন)।
ভৌগোলিক ও জনতাত্ত্বিক দিক থেকে এই আসনে ভোটার সংখ্যা ও কেন্দ্রের বিন্যাস বেশ বিস্তৃত। ডোমার অংশে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৬৩১ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৮১৮ এবং নারী ১ লাখ ৬ হাজার ৮১২ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ৭০টি। অন্যদিকে, ডিমলা অংশের ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৪১ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ২২ হাজার ৬৬৬ এবং নারী ১ লাখ ২০ হাজার ৯৭৪ জন। উভয় উপজেলা মিলিয়ে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ২৭২ জন এবং মোট ভোটকেন্দ্র ১৫৪টি।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর মধ্যে। ইতিমধ্যে নীলফামারী জেলা বিএনপি দলীয় ও জোটের স্বার্থে জোটগত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর (খেজুর গাছ) পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। তবে জয়ের ব্যাপারে সমান আশাবাদী জামায়াতে ইসলামীও। দলটির নেতাকর্মীদের দাবি, প্রচার-প্রচারণায় তাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল সাত্তার অনেক এগিয়ে রয়েছেন এবং সুষ্ঠু নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। সব মিলিয়ে সাধারণ ভোটারদের মধ্যে এখন উদ্দীপনা আর প্রতীক্ষা, শেষ পর্যন্ত কার গলায় উঠবে জয়ের মালা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।