এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন গণভোট এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী প্রচার কার্যক্রম শুরু করেছে কাপ্তাই তথ্য অফিস। এরই অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে ভ্রাম্যমাণ ট্রাকযোগে দিনব্যাপী এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে কাপ্তাই উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন।
উদ্বোধনের পর সুসজ্জিত ভ্রাম্যমাণ ট্রাকটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। প্রচার দলটি কেপিএম কয়লার ডিপু সংলগ্ন হরি মন্দির এলাকা, কলবাগান, কাপ্তাই উপজেলা সদর, নতুনবাজার জেটিঘাট এবং শিলছড়ি এলাকায় সংগীত পরিবেশন করে।
কাপ্তাই তথ্য অফিসের লোকসংগীত দলের দলনেতা বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে দিনব্যাপী এই সংগীতানুষ্ঠানে অংশ নেন শিল্পী লিপি দাশ, টুন্টু রাম এবং নিপু মল্লিক। শিল্পীরা তাদের গানের কথা ও সুরের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচনের নিয়মাবলি এবং নাগরিক সচেতনতা সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
এ বিষয়ে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, "গান মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছায়। তাই সাধারণ মানুষকে নির্বাচনের গুরুত্ব সহজভাবে বোঝাতে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাতেই আমাদের এই সংগীতানুষ্ঠানের আয়োজন।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পটুয়াখালী | ৫ আগস্ট, ২০২৬
জাতীয় | ৫ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৫ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।