এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে ধেঁয়ে আসা কাপ্তাই পানির চাপ বৃদ্ধি পেয়েছে। পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ (বিউবো)। আগামী শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সী লেভেল(এমএসএল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
সাম্প্রতিক সময়ে ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে হ্রূদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন শুরু করা প্রয়োজন। নির্ধারিত সময়ে ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের ইনফ্লো (পানির প্রবাহ), পানির উচ্চতা এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন বা গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।
বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে যে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। নতুন করে স্পিলওয়ে খুলে দিলে পানি নিষ্কাশনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।