এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মো. জহুরুল করিম বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা, শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, মো. সানাউল হক সেন্টু মাস্টার, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), বিএনপি নেতা রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মিঠু শেখ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা এবং এই দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের এই মহান আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া, দিবসটি উপলক্ষে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বাদ জোহর জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।