এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, "আমরা দেখতে চাই আলফাডাঙ্গার এক লাখ ১০ হাজার ভোট ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোক। ঠকে গেলে চলবে না, হেরে গেলেও চলবে না। যেখানেই আমরা হারবো বা ঠকব, সেখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আলফাডাঙ্গার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির পতাকাতলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘুরে দাঁড়াতে চাই।"
তিনি আরও বলেন, "আলফাডাঙ্গার মানুষ বিএনপি করতে জানে এবং ভোট দিতেও জানে। সঠিক নেতৃত্ব নিশ্চিত করা গেলে তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবে।"
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।"
টগরবন্দ ইউনিয়ন বিএনপির এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হক কচি। উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. ঈসা খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রহমান এবং যুগ্ম সম্পাদক মো. আহম্মদ আলী শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম খাজাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।