এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রস্তুতি নেওয়ার সময় ৫ নারী আইনজীবীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে থানা এলাকার ওয়াবদা কলোনিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আইনজীবী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াবদা কলোনিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় শোক দিবস পালনের উদ্দেশ্যে একটি প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে অনুষ্ঠানস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঁচ সদস্য—অ্যাডভোকেট উম্মে হাবিবা, অ্যাডভোকেট কামেলা খানম, অ্যাডভোকেট আয়েশা হেভেন, অ্যাডভোকেট সুজলা অন্তরা ও অ্যাডভোকেট শারমিন ইয়াসমিন নিশু।
এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য ১০ জন হলেন—ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন এবং জীশু রায় চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজন আইনজীবীও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পুরো বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এদিকে একই সঙ্গে ৫ জন আইনজীবী গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় আদালতপাড়ায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ বলেন, "সমিতির সব সদস্যের প্রতিই আমাদের দায়বদ্ধতা রয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি।" সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীনও বিষয়টি নিয়ে অবগত আছেন এবং পরে বিস্তারিত জানাবেন বলে মন্তব্য করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।