এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ‘ইস্কফ’ সিরাপ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকা থেকে ৯৫৮ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সিংগারবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগরের নোয়াবাদী এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।
এ সময় ভারত সীমান্ত থেকে ৮-৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ৮টি চটের বস্তা উদ্ধার করে বিজিবি। বস্তাগুলোর ভেতরে কার্টনে কস্টেপ পেঁচিয়ে রাখা অবস্থায় অভিনব কায়দায় লুকানো ৯৫৮ বোতল অবৈধ মাদক ‘ইস্কফ’ জব্দ করা হয়।
আটককৃত মালিকবিহীন এসব মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় এগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা রক্ষা ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ফেব্রু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।