এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় জমি চাষের সময় পাওয়ার টিলার উল্টে মোহাম্মদ মানিক (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দুই উপজেলার সীমান্তবর্তী ৩ নম্বর গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পাগলঝিরিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। চিনাবাদাম চাষের উপযোগী করতে উঁচু-নিচু জমিতে হালচাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে চালক মানিক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইঞ্জিনচালিত নৌকায় করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুর রহমান (আরএমও) তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছার হেতিমপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। তিনি অস্থায়ীভাবে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজার এলাকায় বসবাস করতেন।
এদিকে নিহত ব্যক্তির মরদেহ তাঁর স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরে পাঠাতে প্রয়োজনীয় সহযোগিতা করছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মার্চ ২৫, ২০২৫
ফেব্রু ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৪ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।