এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার। উপজেলা কৃষি অফিসের প্রস্তুতকৃত তালিকায় নিজের নাম শীর্ষে থাকা সত্ত্বেও চূড়ান্তভাবে ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ সময়ে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি বিধিমালা মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করেই তিনি বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তাঁর দাবি, উপজেলা কৃষি অফিসের তৈরি করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি আরও বলেন, তাঁকে বঞ্চিত করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত এক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ডিলারের পর্যাপ্ত নিজস্ব গুদাম নেই দাবি করে আহমেদ সিকদার বলেন, ওই ডিলারের টিনশেড স্থাপনাটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত, যা সার পরিবহন ও ওঠানামার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধার সৃষ্টি করবে।
অন্যদিকে, নিজের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরে তিনি জানান, প্রধান সড়কের পাশেই অবস্থিত তাঁর দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী, যা সার সংরক্ষণ ও পরিবহনে বাড়তি সুবিধা দেবে। যোগ্যতা ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও কেন তাঁকে বাদ দেওয়া হলো, তা তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজল ও বিএনপি নেতা সুজনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, বুড়াইচ ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলার ইনামূল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইনামুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ থাকায় মতামত পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি পুনরায় যাচাই-বাছাই করে সেই তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
অক্টোবর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।