এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরের ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে হিফজ সম্পন্নকারী, কোরআনের সবক গ্রহণকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে দোয়া অনুষ্ঠান এবং অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আ. জলিল, ক্যাডেট কেয়ার প্রকাশনীর সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান তামিম, আইকনিক ফার্নিচারের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ তাজাম্বুল হোসেন, ইউপি সদস্য মজনু হোসেন রনি ও জামায়াত নেতা হাফেজ আলতাফ হোসেন। এ সময় ছাত্র-অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল বলেন, “বিগত কয়েক বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে অত্র মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষকগণ অত্যন্ত দক্ষতা ও স্নেহসুলভ আচরণের মাধ্যমে হাতে-কলমে ছোট ছোট শিশুদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবার আন্তরিকতা ও সহযোগিতায় এই দ্বীনি প্রতিষ্ঠানটি আরও সামনে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও উল্লেখ করেন, “আজ যে ছোট্ট মেয়েটি কোরআনের হাফেজা হয়েছে, সবার সহযোগিতা পেলে সেই মোসা. তাহেরার মতো আগামীতেও এখান থেকে অগণিত ছেলে-মেয়ে হাফেজ-হাফেজা হয়ে বের হবে। এখান থেকেই বড় বড় আলেম-ওলামা তৈরির সূত্রপাত হবে, যা জিয়ানগর তথা দেশের মুখ উজ্জ্বল করবে।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “সন্তানেরা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কি না, তা দেখভাল করার দায়িত্ব অভিভাবকদেরই। সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে খেয়াল রাখতে হবে, তারা যেন অসৎ সঙ্গে মিশে খারাপ পথে ধাবিত বা পথভ্রষ্ট না হয়।” পরিশেষে তিনি প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সালেহী বলেন, “আপনাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে এই দ্বীনি প্রতিষ্ঠানটিকে এ পর্যন্ত দাঁড় করিয়েছি। প্রতি বছর এখান থেকে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে পরবর্তী শিক্ষাজীবনে সাফল্য বয়ে আনছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই। এলাকাবাসীর আন্তরিকতা ও সহযোগিতা থাকলে তা অবশ্যই সম্ভব হবে।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করা হয়। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানসহ সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জানু ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।