ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৫:৫২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শিশু হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. আলী আকবর হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.বি.এম. আব্দুস সাত্তার ও প্রফেসর এম. এ. সামাদ, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে বিগত দিনের কর্মকাণ্ড এবং বর্তমান সেবার পরিধি নিয়েও আলোচনা করা হয়। এ সময় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।