এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আঞ্চলিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্থানীয় ফরিদপুর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর স্টেডিয়ামের দুই পাশে একই সঙ্গে ছেলে এবং মেয়েদের পৃথক খেলাগুলো গড়ায়। সীমিত ওভারের এই ক্রিকেটে প্রতিটি ম্যাচ ১০ ওভার করে অনুষ্ঠিত হচ্ছে।
আঞ্চলিক পর্যায়ের এই ক্রীড়া আসরে স্বাগতিক ফরিদপুর ছাড়াও অংশ নিয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার খেলোয়াড়রা। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।