এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে আগামী ২৭ মে এসব দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া পবিত্র দুই মসজিদ-ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট 'ইনসাইড দ্য হারামাইন' সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণায় বলা হয়েছে, রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই রাতেই বরকতময় এই মাসের সূচনা ঘটেছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস বা হজের মূল দিন অনুষ্ঠিত হবে। এর পরদিন ২৭ মে (১০ জিলহজ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়েও জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি বৈঠকে বসে ভিন্ন ভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে জিলহজ মাস শুরুর সিদ্ধান্ত নেয়।
মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় জানানো হয়েছে, সোমবার থেকে দেশটিতে পবিত্র জিলহজ মাসের গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের মুসলিম সম্প্রদায়ও পবিত্র কোরবানির ঈদ উদযাপন করবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।