ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশের মানোন্নয়ন, দাপ্তরিক সমস্যা এবং বিভিন্ন প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।

সভা শেষে গত অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ সাফল্য অর্জনকারী কর্মকর্তা এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদের বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।