এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় অসামাজিক কর্মকাণ্ড দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে এলাকাটিতে এ ধরনের কর্মকাণ্ড চলছিল বলে স্থানীয়দের অভিযোগ। এতে তরুণ সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছিল বলেও জানিয়েছেন তারা।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ২২ বছর বয়সী এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০ বছর বয়সী এক নারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান এ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন,সমাজে নৈতিক শৃঙ্খলা রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখা আমাদের সবার দায়িত্ব। অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।