এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম পদাতিক (ইনফ্যান্ট্রি) রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহানুর জামান, মহম্মদপুর সেনা ক্যাম্পের কমান্ডার, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং ভোটারদের আস্থা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিদর্শন ও জনসম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অক্টোবর ১০, ২০২৫
মার্চ ১৪, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সিলেট | ৯ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।