এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সংক্রান্ত খবরে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকরা শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রসঙ্গটি তুললে পররাষ্ট্র সচিব বলেন, “বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের আয়োজন মূলত কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে। ফলে এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) আমার কোনো বক্তব্য নেই।”
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ভারতে যাওয়ার পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পাসপোর্ট ও এনআইডি চাইলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত। তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাও জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়া সাপেক্ষে দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় দেশে ফেরার সুবিধার্থে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করা প্রয়োজন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
জুলাই ২৮, ২০২৬
ফেব্রু ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।