এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হজের মতো পবিত্র ও গুরুত্বপূর্ণ কাজে কেউ যদি বিন্দুমাত্র গাফিলতি করেন, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার দ্বিধাবোধ করবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, "শুধু হজের ক্ষেত্রেই নয়, সরকারি যেকোনো দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।" কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল মন্ত্রী বা সচিবের হুকুম পালন করে 'ভালো অফিসার' সেজে থাকা যায়, কিন্তু তাতে দেশ বা জনগণের প্রকৃত কোনো কল্যাণ হয় না। এমন লোকদেখানো ভালো সাজার কোনো প্রয়োজন নেই। বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের উপার্জনকে হালাল করার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
কাজের মাধ্যমেই কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "আপনারা যদি মন্ত্রণালয় ও দেশের উন্নয়নের জন্য এক কদম এগিয়ে আসেন, তবে সহযোগিতার হাত বাড়িয়ে আমি তিন কদম এগিয়ে যাব।" এসময় তিনি স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমি যদি কোনো নির্দেশ দিই যা আইনসংগত নয়, তবে আপনারা আমাকে সরাসরি জানাবেন। আমি খুশি হব। আমরা সবাই মিলে পরামর্শের ভিত্তিতে কাজ করব।"
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন এবং বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেপ্টেম্বর ২, ২০২৬
জুন ২৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।