এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের আলিপুর কবরস্থানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ লাভলু মিয়া সড়ক ও ফরিদপুর প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মো. বদর উদ্দিন, জেলা নায়েবে আমির মাওলানা মো. জসিম উদ্দিন ও আবু হারিস মোল্লা। সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজবিল্লাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব। এ সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানার জোর দাবি জানান। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের তাগিদ দিয়ে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বর্তমান সরকার যদি 'জুলাই সনদ' বাস্তবায়ন না করে, তবে দেশের ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা হবে না।"
বক্তারা আরও অভিযোগ করেন, "পলাতক একটি ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর তারা যেভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, ভবিষ্যতে তাদের আর সে সুযোগ দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।" দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে আগামী দিনের লড়াই-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সরকারকে জনগণের রায় মেনে নিয়ে চলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ নভেম্বর, ২০২৬
প্রযুক্তি | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।