এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পেঁয়াজখালী বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আকটেরচর ইউনিয়নের সাবেক সভাপতি মো. হাবীব চৌকদারের সভাপতিত্বে এবং আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু।
প্রধান অতিথির বক্তব্যে কাজী বদরুজ্জামান বদু বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এক আপসহীন নেত্রী ছিলেন। তিনি আজীবন এ দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম সহ্য করেছেন এবং তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলেও তিনি অন্যায়ের সাথে কখনোই আপস করেননি।”
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আল সুমন, সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, শিক্ষক নেতা আবদুস সাত্তার, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, রুমন মাতুব্বর, ধলা মৃধাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।