এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় আসেন। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে নেমে এসে অবস্থান নেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পল্লীবিদ্যুৎ ও এর আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অবরোধকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হচ্ছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
নভেম্বর ৩, ২০২৬
অক্টোবর ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।