এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলায় গ্রাহকদের কষ্টার্জিত সঞ্চয়ের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছে ‘মেঘনা সঞ্চয় সমবায় লিমিটেড’ নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। হঠাৎ এ ঘটনায় সঞ্চয় হারিয়ে চরম বিপাকে ও আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন অর্ধশতাধিক গ্রাহক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার গোপালপুর এলাকায় কার্যালয় খুলে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল ‘মেঘনা সঞ্চয় সমবায় লিমিটেড’। বৃহস্পতিবার সকালে গ্রাহকরা নিয়মিত লেনদেনের উদ্দেশ্যে এসে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোন বন্ধ থাকায় এবং কারও কোনো সন্ধান না মেলায় প্রতারণার বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন ভুক্তভোগী গ্রাহকেরা। কষ্টার্জিত জমানো অর্থ ফেরত পাওয়ার দাবিতে এ সময় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আকর্ষণীয় মুনাফা এবং সহজ শর্তে সঞ্চয়ের লোভনীয় প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ এভাবে সব গুটিয়ে পালিয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। সঞ্চয়ের শেষ সম্বলটুকু হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব হওয়ার মুখে।
এ ঘটনায় প্রতারক চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। একই সঙ্গে সাধারণ মানুষের টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ১২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।