এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ১৫৮ নম্বর চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার শিক্ষকরা। একই সঙ্গে ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় কালকিনি উপজেলা পরিষদ চত্বরে কালকিনি উপজেলার সাধারণ শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহত ইমাম হোসেন রাজন ১৫৮ নম্বর চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, উপজেলার সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্বিঘ্নে পাঠদান করতে পারেন। পাশাপাশি, ঘটনার সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগমের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শিকদার, সহকারী শিক্ষক জসিমউদ্দিন, মেহেদী হাসান, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল বেগম, ডায়না, শামীমসহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানববন্ধন শেষে শিক্ষকরা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগমের ভাই মিলন মোল্লাসহ কয়েকজনের হামলায় গুরুতর আহত হন সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজন—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে তার একটি পা ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।
অক্টোবর ১৫, ২০২৫
জুলাই ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।