এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এ মোবাইল কোর্টের অভিযানে নদী থেকে ৩টি আড়াআড়ি বাঁধ, ১টি ভেসাল ও ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিকদার বাড়ী ব্রিজ, মৌলভিরচর ব্রিজ ও লোহেরটেক ব্রিজ সংলগ্ন ভুবনেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী আড়াআড়ি বাঁধ ও নিষিদ্ধ জাল পেতে নির্বিচারে মাছ ধরছিল। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এ মোবাইল কোর্ট ও অভিযানের নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, থানা পুলিশের এসআই রিপন-এর নেতৃত্বে একটি চৌকশ টিম, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী এবং আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ জানান, দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও অবৈধ বাঁধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
নভেম্বর ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।