দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, বিড়ি ও ওষুধ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৫:২৮ পিএম
শেয়ার করুন:
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, বিড়ি ও ওষুধ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, বিড়ি ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ২৫০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, আশ্রায়ন বিওপির নায়েক সুবেদার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের মেইন পিলার ১৫৪/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় ‘দাদা’ ব্র্যান্ডের ১০ বোতল, ‘অগ্নি’ ব্র্যান্ডের ৫ বোতল ও ‘বেঙ্গল টাইগার’ ব্র্যান্ডের ১ বোতল মদ; ‘নিশা’ বিড়ি ১৪৬ প্যাকেট, ‘চাঁদনী’ বিড়ি ২ প্যাকেট ও ‘কিষান’ বিড়ি ২ প্যাকেট এবং ৮০০ পিস ডেক্সামেথাসন (Rx Dexamethasone) ট্যাবলেট।

বিজিবি আরও জানায়, জব্দকৃত এসব মালামাল দৌলতপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।