এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে জুমক্ষেতে বন্য শূকরের আক্রমণে গুরুতর আহত দুই পাহাড়ি জুমচাষীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। আহতদের উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাঁদের পাশে মানবিক ও আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম বলাইপাড়া এলাকায় জুম চাষের কাজ করার সময় হঠাৎ বন্য শূকরের দল তাঁদের ওপর আক্রমণ চালায়। এতে দুজনই গুরুতর রক্তাক্ত ও জখম হন। আহতরা হলেন— বলাইপাড়ার মৃত মেনরাই ম্রোর ছেলে নিয়াচং ম্রো এবং একই এলাকার চংরাই ম্রোর ছেলে নুরিইক ম্রো।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
অসহায় এই দুই জুমচাষীর দুর্ঘটনার খবরটি নজরে আসার পরই দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে আলীকদম সেনা জোন। চমেক হাসপাতালে তাঁদের দ্রুত ভর্তি ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সেনা জোনের পক্ষ থেকে আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন এই দুই কৃষকের তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে আলীকদম সেনা জোনের প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। চিকিৎসকের বরাতে জানা গেছে, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করায় দুজনেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁরা এখন শঙ্কামুক্ত। তবে একজনের হাতে ফ্র্যাকচার (হাড় ভাঙা) থাকায় তাঁর বিশেষ চিকিৎসা চলছে।
সেনা জোনের সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম অঞ্চলের অনগ্রসর ও অসহায় মানুষের যে কোনো বিপদে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং থাকবে। আহত দুই জুমচাষী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত তাঁদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।
ফেব্রু ২, ২০২৫
জানু ৩১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।