এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতাচ্যুতির দুই বছরেরও বেশি সময় পর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর—বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি। এ লক্ষ্যে দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তাঁর মুখপাত্র।
তবে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে মৃত্যুদণ্ডের রায় থাকায় তিনি ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মুখপাত্রের বক্তব্য ও দেশে ফেরার পরিকল্পনা
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হলো।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট একটি সরকারি উড়োজাহাজে করে তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানোর প্রেক্ষাপটে বিজয় দিবসে তাঁকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বর্তমান সরকারের।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের চেষ্টা করছেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তাঁর কূটনৈতিক ও সাধারণ পাসপোর্ট বাতিল করা হয়েছিল।
সরকারের প্রতিক্রিয়া
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে সরাসরি কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে তাঁকে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে বিমান পাঠানো নিয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা বা উদ্যোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট
শেখ হাসিনার এ ধরনের ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।