এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচিত সরকারের শপথ শেষেই ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবং তা কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে গড়াবে না।
প্রেস সচিব বলেন, ‘১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার। এমন কোনো সুযোগ বা পরিকল্পনা সরকারের নেই। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা।’
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, গত ১৮ মাসে সরকার ৬৮টি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে মোট ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এ সময়ের মধ্যে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, এবারের জাতীয় নির্বাচনের পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের এই সময়ের কার্যক্রমের যথাযথ মূল্যায়ন করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।