এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ডালপালা মেলছে। গত কয়েকদিন ধরেই মিডিয়াপাড়ায় কানাঘুষা চলছিল, আবারও মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। শাকিব খান ও বুবলীর ঘরে আসতে যাচ্ছে নতুন অতিথি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই তিনি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবারও সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে চলতি মাসেই বুবলী যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন বলে শোনা যাচ্ছে।
এর আগে ভারতীয় গণমাধ্যমে বুবলীর মা হতে যাওয়ার খবরটি প্রথম প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে কৌতূহল বাড়তে থাকে। গত বছরের শেষ দিকে সন্তান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছিলেন বুবলী। সেই সময় থেকেই তাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।
বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শারীরিক ঝুঁকির কথা চিন্তা করে শুটিং থেকে বিরতি নিয়েছেন বুবলী। এর প্রভাব পড়েছে তার কাজগুলোতেও। ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি সিনেমার প্রথম লটে চারদিন শুটিং করলেও দ্বিতীয় লটের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলীসহ অন্যান্যদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। কিন্তু পরবর্তী লটে তাকে ছাড়াই কাজ চালিয়ে নিতে হচ্ছে। বুবলী দীর্ঘ প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি।’
তবে এই মা হতে যাওয়ার খবরটি বুবলী নিজে এখনো সরাসরি নিশ্চিত করেননি। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে। ভক্তদের ধারণা, সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করতে পারেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে বুবলী ও শাকিব খানের প্রথম সন্তান বীরের জন্ম হয়। দীর্ঘ লুকোচুরির পর বুবলী নিজেই ফেসবুকে ছবি পোস্ট করে সেই খবরটি প্রকাশ্যে এনেছিলেন। এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও বুবলী একই পথে হাঁটবেন নাকি আগেই ঘোষণা দেবেন, তা দেখার অপেক্ষায় ভক্তরা।
জুলাই ১১, ২০২৬
জুলাই ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।