এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের আশা নিয়ে এক মজার ঘোষণা দিয়ে তুমুল আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি। ঘোষণাটি ছিল—মেসিরা বিশ্বকাপ জিতলে তিনি আবারও বিয়ে করবেন। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, বিয়েটা আর করতে হচ্ছে না তাকে।
এর আগে বিশ্বকাপের একটি ম্যাচের আগে মজা করে এই বিয়ের ঘোষণা দিয়েছিলেন পরী মণি। তবে তাঁর এই রসিকতাকেই বেশ গুরুত্বের সঙ্গে নেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর থেকেই একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে, যা নিয়ে বেশ বিপাকেই পড়েন তিনি।
এ প্রসঙ্গে পরী মণি বলেন, “আমি তো এর আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি সবাই বিষয়টিকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছিল যে, কিছুই বুঝতে পারছিলাম না কী করব।”
তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে সেই বিয়ের চাপ থেকে রক্ষা পেলেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টে পরী মণি স্বস্তি প্রকাশ করে লেখেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।”
আগস্ট ৮, ২০২৬
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।