এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে গেছে।
র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি কাভার্ড ভ্যানকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে র্যাব। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যানটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র্যাব জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
জুন ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।