এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, মাচ্চর ও কানাইপুর ইউনিয়ন এবং শহরের রঘুনন্দনপুর (৯নং ওয়ার্ড) ও ব্রাহ্মণকান্দা এলাকায় পৃথকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে চালসহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। তাদের প্রত্যাশা, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এপ্রিল ২৫, ২০২৪
অক্টোবর ১৩, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।