এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর আত্রাইয়ে তাঁর আগমন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা শেষে আয়োজিত হয় ইফতার মাহফিল।
অনুষ্ঠানে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও ফারুক বকত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও কামরুজ্জামান সাগর।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন,পারভেজ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে অংশগ্রহণ করেন।
নভেম্বর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।