এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিমানবন্দরের গোলচত্বরের ওপর দিয়ে যাওয়া উড়ালসেতু (ফ্লাইওভার) থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেল দুটির বিস্ফোরণ ঘটলে পথচারী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শুক্রবার রাতে রাজধানীর আরও চারটি পৃথক স্থানে অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
ডিসেম্বর ২৪, ২০২৫
জুলাই ২১, ২০২৫
জুন ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।