জাতীয় ৪ নেতার নাম বদলে যাদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

অনলাইন ডেস্কঃ
৭ নভেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
শেয়ার করুন:
জাতীয় ৪ নেতার নাম বদলে যাদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী চার নৌ সদস্যের বীরত্ব ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তাদের নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে। 

এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা অপর একটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্য দিয়ে কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নামে পরিবর্তন আনা হলো।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলদস্যু দমন, চোরাচালানবিরোধী কার্যক্রম এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো চার সদস্য হলেন—লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, নাবিক নুরুল ইসলাম, এম হুমায়ুন কবির এবং আশরাফ সিদ্দিকী। তাদের সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব বীর সদস্যের নামে জাহাজের নতুন নামকরণ:

লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির: তিনি কোস্ট গার্ডের ‘শহীদ ফরিদ’ জাহাজের অধিনায়ক ছিলেন। সুন্দরবনে দায়িত্ব পালনের সময় জাহাজটি তীব্র কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় উদ্ভূত জরুরি পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি পানিতে পড়ে যান এবং প্রাণ হারান।
নাবিক নুরুল ইসলাম: তিনি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে চোরাকারবারিদের আকস্মিক হামলায় নিহত হন।
এম হুমায়ুন কবির: ০০৬ সালে সুন্দরবনে জলদস্যু দমন অভিযানে সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন।
আশরাফ সিদ্দিকী: তিনিও দায়িত্ব পালনকালে এক চোরাচালানবিরোধী অভিযানে প্রাণ হারান।

কর্তব্যরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গকারী এসব নির্ভীক সদস্যদের আত্মত্যাগকে সম্মান জানাতেই তাদের নামে কোস্ট গার্ডের জাহাজগুলোর নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।