এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য। তাদের সুশৃঙ্খল ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং সংসদ সদস্যগণ। এ ছাড়া সরকারের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এ অনুষ্ঠানে অংশ নেন।
জুলাই ২৩, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।