এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদ ত্রুটির কারণে এক বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে জাপানি ভাষায় পোস্ট করলেও, প্ল্যাটফর্মটির ইংরেজি অনুবাদে তাঁর নামের জায়গায় চলে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই ভুলের কারণে ভুল বোঝাবুঝি এড়াতে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন এই জাপানি মন্ত্রী।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বরাতে জানা যায়, শুক্রবার টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিওসেই আকাজাওয়া এ বিষয়ে কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু এক্সে বৈঠকের ছবি দিয়ে দেওয়া পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হওয়ার সময় বিভ্রান্তিকরভাবে শেখ হাসিনার নাম চলে আসে।
বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে রিওসেই আকাজাওয়া বলেন, “ঘটনাটি বেশ গুরুতর। অনুবাদ বিভ্রাটের কারণে বাংলাদেশের মানুষের মনে এমন ধারণা তৈরি হতে পারত যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী হয়তো তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না।”
ঘটনার সূত্রপাত হয় গত ২৮ অক্টোবর। সেদিন এক্সে জাপানি ভাষায় দেওয়া একটি পোস্টে আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ প্রযুক্তির ত্রুটির কারণে নামটি পরিবর্তিত হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে যায়।
তবে আকাজাওয়ার ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম নয়; ইতিপূর্বেও তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। জাপানি মন্ত্রী জানান, কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে একটি অনলাইন বৈঠকের বিষয়ে দেওয়া পোস্ট স্বয়ংক্রিয় অনুবাদে কাতারের জ্বালানিমন্ত্রীর নাম হিসেবে প্রদর্শিত হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠকের ক্ষেত্রেও একই ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছিল।
পরপর কয়েকটি ঘটনার পর এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আকাজাওয়া। প্রযুক্তিগত এ ত্রুটি দ্রুত সংশোধনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, এ ধরনের ভুল কেবল ব্যক্তিগত বিব্রতকর পরিস্থিতিই তৈরি করে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ও কূটনৈতিক যোগাযোগেও বিভ্রান্তি ছড়াতে পারে।
অক্টোবর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।