এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু। তিনি বলেন, “একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জহিরুল হক জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন ঘটবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার ও সালমান হাসান রিপন।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল মুন্সি, মান্নান মিয়া, হিমু বক্তিয়ার, শাহিন তালুকদার, মাহদুন জাহিদ জয়, মোল্লা হোসাইন, আশ্রাফুল আলম বিপুল, হাসান হাওলাদার, মাসুম শিকদার, সাব্বির হোসেন ও আনোয়ার মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সরঞ্জাম ও ফুটবলসহ মোট ১৭ প্রকারের বিভিন্ন ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।