বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৩ জুন, ২০২৬ ১০:৫৮ পিএম
শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশ বালা (৪৫), পিতা: বিদ্যাধর বালা, মাতা: রাধা বালা এবং পলাশ বিশ্বাস (২৫), পিতা: শ্রীকান্ত বিশ্বাস, মাতা: রেখা বিশ্বাস। উভয়ের বাড়ি আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি আগৈলঝাড়া থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আগৈলঝাড়াকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ভূমিকা রাখা জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।