এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহিলা উন্নয়ন অনুবিভাগের সুফলভোগী সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, ইভটিজিং বন্ধ, মোবাইল ফোনের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবসহ নানা বিষয়ে নারীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বরিশাল বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি বরিশালের যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতামূলক বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
বক্তব্যে ওসি মাসুদ খান বলেন, “বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন চললে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
মাদকের ভয়াবহতা ও নারীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মাদক একজন ব্যক্তির পাশাপাশি একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। একই সঙ্গে সমাজে ইভটিজিং ও নারীদের যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওসি বলেন, “মোবাইল ফোন আমাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় মাধ্যম হলেও এর অনিয়ন্ত্রিত ও অসতর্ক ব্যবহার পারিবারিক জীবনে অস্থিরতা ডেকে আনছে। বিশেষ করে শিশু ও কিশোররা যেন ইন্টারনেটের নেতিবাচক দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে।”
এ সময় তিনি ‘মব কালচার’ (উচ্ছৃঙ্খল জনতার আইন নিজের হাতে তুলে নেওয়া) থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “কোনো ঘটনা ঘটলে বা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে অপমান, মারধর বা শাস্তি দেওয়ার অধিকার কারও নেই। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে।”
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মহিলা উন্নয়ন অনুবিভাগের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান তৈরি এবং আর্থ-সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৮, ২০২৫
জুলাই ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।