এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল হওয়া ফুটপাত উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন মো. হাই জাকির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শহরের অত্যন্ত ব্যস্ততম মুজিব সড়ক, চকবাজার, নিউমার্কেট সংলগ্ন এলাকা, সুপার মার্কেট ও এর পার্শ্ববর্তী এলাকা এবং ময়রাপট্টিসহ বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে পথচারীদের চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. আহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ মো. আশরাফ, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী হাসান রাজু এবং হিসাবরক্ষক কৃষ্ণ সাহাসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। শহরের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন নগরবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।