ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ

অনলাইন ডেস্কঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৬:৫৭ পিএম
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, প্রথম ৩০টি কেন্দ্রের গণনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যমতে, ঘোষিত ৩০টি কেন্দ্রের ফলাফলে মির্জা ফয়সল আমীন পেয়েছেন মোট ৩৩ হাজার ৯৩১ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৮২ ভোট। ফলে প্রাথমিক গণনায় ধানের শীষের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৯ হাজার ৯৪৯ ভোটে এগিয়ে আছেন।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৫টি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা ভোট স্থগিতের খবর পাওয়া যায়নি। বাকি ১৫৫টি কেন্দ্রের ফলাফল পাওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সবগুলো কেন্দ্রের গণনা শেষে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।