এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে দেশজুড়ে ভোট গণনার কাজ। এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ) আসনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত ৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক।
ঢাকা-১৩ আসনের প্রথম ৩টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘রিক্সা’ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ১,২৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১,১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া এই আসনে ৩য় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারাদেশে একযোগে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারের নির্বাচনেই সবচেয়ে বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২ হাজার ২৯ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৭৪ জন। এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন এবং মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচন চলাকালে দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি জাল ভোট প্রদানের ঘটনা শনাক্ত করা হয়েছে এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। তবে সার্বিকভাবে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এখন দেশজুড়ে অধীর অপেক্ষা চূড়ান্ত ফলাফল ঘোষণার। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক—সবার নজর এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
সেপ্টেম্বর ১৭, ২০২৪
ডিসেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৩০ জুন, ২০২৬
ফুটবল | ৩০ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ জুন, ২০২৬
কুমিল্লা | ২৯ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।