এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের ‘রহস্যজনক নীরবতা’ ও ‘নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে ফুঁসে উঠেছে সংগঠনটি। খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে ৬ দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২২ মার্চ) মধ্যরাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ঢাকাসহ সারাদেশে একযোগে কঠোর রাজপথ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, পশ্চিমবঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করা হলেও বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমানে সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। এই পরিস্থিতিতে সংগঠনটি জাতির সামনে নিম্নলিখিত ৬ দফা দাবি উত্থাপন করেছে:
১. খুনিদের প্রত্যাবাসন: পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
২. বিচার বিভাগীয় তদন্ত: হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা বন্ধ করতে হবে। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
৩. সহায়তাকারীদের গ্রেপ্তার: আসামিরা প্রশাসনের কার মদদে বা কোন কর্মকর্তাদের সহায়তায় সীমান্ত পাড়ি দিল, তা তদন্ত করে দ্রুত তাদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।
৪. বিশেষ আইনি সেল: ভারতের ‘ইউএপিএ’ আইনের জটিলতায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি সেল গঠন করতে হবে। এই সেল নিয়মিত জাতিকে বিচারের অগ্রগতি জানাবে।
৫. সরাসরি সম্প্রচার: ওসমান হাদি হত্যার বিচার কোনো রুদ্ধদ্বার কক্ষে করা যাবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।
৬. দৃশ্যমান রোডম্যাপ: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সারাদেশে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের বিবৃতিতে আরও বলা হয়, রাজপথের লড়াই থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করবে না। সরকারের বর্তমান নীরবতা সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি করছে যে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে কি না। স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ এখন সরাসরি রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।
জুলাই ২৩, ২০২৬
ডিসেম্বর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।