এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে নিজেদের মেধা, যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন বৃহত্তর ফরিদপুরের বেশ কয়েকজন কৃতি সন্তান। দলের শীর্ষ পর্যায়ে তাদের এই অন্তর্ভুক্তিতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে বৃহত্তর ফরিদপুর থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুজ্জামান লিংকন। সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান খান সাইফুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাহাবুদ্দিন মুন্না ও রবিউল ইসলাম রবি। এছাড়া বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে কমিটিতে জায়গা করে নিয়েছেন মাহমুদুল হাসান বাপ্পী।
ত্যাগী ও পরীক্ষিত এই নেতাদের যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়ন করায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সকলের প্রত্যাশা, জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে দেশ, মাটি ও মানুষের কল্যাণে এই নেতারা আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
তাদের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে যুবদল আগামীতে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।