এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে সুশাসন নিশ্চিত না করে জনগণের ওপর দুঃশাসন ও ভোগান্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেন, দেশকে অস্থিতিশীল করে আবারও আওয়ামী লীগের একটি ‘রিফাইনড ভার্সন’ (পরিমার্জিত রূপ) পুনর্বাসনের অপচেষ্টা চলছে।
শুক্রবার এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক প্রজ্ঞাপনের কড়া সমালোচনা করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকার সম্প্রতি চাকরিতে দুটি মৌলিক প্রজ্ঞাপন জারি করেছে। এর একটি হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা।
সাধারণত নিয়োগ পরীক্ষায় যেখানে ভাইভার জন্য ১০ থেকে ২৫ শতাংশ নম্বর বরাদ্দ থাকে, সেখানে নতুন নিয়মে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রায় সমান (৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত) করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "নতুন করে লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং মৌখিক পরীক্ষার নম্বর এভাবে বাড়ানোর পেছনে সরকারের আসল উদ্দেশ্য কী? তারা কি দলীয় নিয়োগ দিতে চাচ্ছে?"
তিনি আরও উল্লেখ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত হয়। অথচ সেই পরীক্ষা দেখভালের জন্য আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে। পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরকারের এমন হস্তক্ষেপের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দিয়ে ফুয়াদ বলেন, "১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল চাকরিতে বৈষম্য দূর ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিকে কেন্দ্র করে। রক্তক্ষয়ী সেই আন্দোলনের পর দায়িত্বে এসে এত দ্রুত কীভাবে বিষয়টি ভুলে যাওয়া হলো? মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার নিশ্চয়তাকে কেন ছোট করা হচ্ছে?"
সরকারকে সতর্ক করে এবি পার্টির এই নেতা বলেন, "দয়া করে এসব ভুল পদক্ষেপে পা দেবেন না, এগুলো কাজে আসবে না। বরং এমন নীতিমালার কারণে লাখ লাখ বেকার ও চাকরিপ্রার্থী তরুণ ক্ষুব্ধ হয়ে আবারও রাজপথে নেমে আসবে। আর তরুণ সমাজ মাঠে নেমে লড়াই শুরু করলে সরকারের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে পড়বে।"
সেপ্টেম্বর ১৩, ২০২৬
আগস্ট ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।