এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। জোট ছাড়ার পাশাপাশি দলটি তাদের নিজস্ব ব্যানারে সেপ্টেম্বর মাস জুড়ে নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জোট ছাড়ার কারণ ও ভবিষ্যৎ অবস্থান
বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের যাবতীয় কার্যক্রম থেকে এখন থেকে খেলাফত মজলিস সম্পূর্ণ বিরত থাকবে। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর প্রয়োজনে নতুন কোনো ঐক্য গড়ে তোলার পথ খোলা রাখা হবে।
সেপ্টেম্বর জুড়ে গণসমাবেশ
জোট ছাড়ার ঘোষণার পরপরই নতুন একক কর্মসূচি প্রকাশ করে খেলাফত মজলিস। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের দাবিতে আগামী সেপ্টেম্বর মাস জুড়ে দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা সদরে ধারাবাহিকভাবে গণসমাবেশ আয়োজন করবে দলটি।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ; যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও মুফতি আবুল হাসানসহ মজলিসে শূরার সদস্যরা।
নভেম্বর ২, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।